প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

লামা উপজেলায় পাহাড় কেটে ইটভাটা পরিচালনার অভিযোগে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

শাহাদাত হোসেন বাপ্পি বান্দরবান প্রতিনিধি

সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের ওয়াইএসবি ব্রিকস ও ইউবিএম ব্রিকস-এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। অভিযানে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে দেখা যায়, উল্লিখিত দুই ইটভাটা পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ কারণে ওয়াইএসবি ব্রিকস ও ইউবিএম ব্রিকসকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।ইউএনও মো. মঈন উদ্দিন জানান, বনাঞ্চল, পাহাড়ি ও জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এসব ভাটার কোনো বৈধ কাগজপত্র নেই এবং সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন