প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

বন্ধুত্ব

লেখক: মোঃ আতিকুর রহমান

বন্ধুত্ব মানে হৃদয় ছোঁয়া এক ভালোবাসার নাম,
চেনা-অচেনার ভিড়ে যেন আপন জনের দাম।
একসাথে হেঁটে যাওয়া, সুখ-দুঃখ ভাগাভাগি,
একটা হাসি বদলে দিতে পারে দিনের গোধূলি।

বন্ধু মানে নির্ভরতা, অন্ধকারে আলো,
পাশে থাকার প্রতিশ্রুতি, নিঃস্বার্থ ভালো।
চোখের জলে যে বুঝে যায় মন কেমন করে,
সেই তো বন্ধু, নিঃস্বার্থ ভালোবাসায় ভরে।

বন্ধু মানে ভরসা, বন্ধু মানে ছায়া,
দুঃখের দিনে হাসি এনে দেয় যে নিরালায়।
বন্ধুত্ব যদি সত্য হয়, সময় হার মানে,
জীবনের প্রতিটি পাতা বন্ধুতে রঙে রাঙে।

বন্ধু হারালে শূন্য লাগে, হৃদয় হয়ে যায় ভার,
তবু স্মৃতির পাতায় থাকে, মুছে না কোনো আর।
এই বন্ধুত্ব থাক সবার, হৃদয়ে গাঁথা গান,
চলুক বন্ধুর পথচলা, যুগের পর যুগ জান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন