প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

বিষাক্ত প্রতিদান

❐ অধম রোমিও

আমি নিষ্ঠুর তুমি মায়াবতী,
আমি পদ্দজা তুমি পদ্মাবতী,
আমি কাটা তুমি গোলাপ,
আমি গল্প তুমি আলাপ।
আমি হাঁসি তুমি সুহাসিনি।
আমি আগুন তুমি পানি।
আমার কবিতার প্রতি পাতায় চেয়েছি তোমায়,
বুনেছি তোমাকে আমার ভালোবাসায়।
আমি কবি তুমি উপন্যাস,
আমি মিথ্যে তুমি বিশ্বাস।
আমি রাগ তুমি শান্ত,
তোমার ভালোবাসায় আমি জীবন্ত।
আমি পাথর তুমি ফুল
আমি নদী তুমি কুল।
আমি ঝরা পালক তুমি গহীন লতা।
আমার প্রতিমায় তুমি নীরবতা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন