প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

মা-মাটির কসম

হিলারী হিটলার আভী

আদিম গতরে ঘা মেরেই
সর্দার গোঁফে তা দিতে দিতে মৃগেল কণ্ঠে বললো –
কল্কি সাজাও! মাটির কসম – বল্লমি নেশা দুচোখে!
সর্দারকে প্রশ্ন করতে গেলাম –
কী দিয়ে কল্কি সাজাবো গাঁজা নাকি তামাক দিয়ে?
হঠাৎ ট্যাংকের শব্দ
সর্দার ঢাল আর বল্লমটি হাতে নিয়ে ছুটলো ট্যাংকের দিকে!
সর্দার আকাশ পানে চেয়ে বেশ কয়েকবার বললো –
আজ মারবো নয়তো মরবো
আত্মঘাতী মাইন আমার বুকে
ব্রিটিশদেরকে তাড়িয়েছে দাদা
পাকিস্তানিদেরকে তাড়িয়েছে বাবা
আর এদেরকে এদেশ থেকে তাড়াবো আমি – এ আমার মা-মাটির কসম!

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন