আজ কিছু ভালো লাগছে না।
না নিজের প্রিয় গানগুলো,
না আকাশের নীল রঙ,
না পরিচিত কারো কণ্ঠ…
মনটা কেমন যেন অজানা ভারে ডুবে আছে।
বুকের মধ্যে কষ্টটা যেন জমে জমে শ্বাস আটকে দিচ্ছে।
চাইলেও বলতে পারি না কাউকে,
কেন এমন লাগছে।
কারণ আমিও জানি না ঠিক কী ভেঙে গেছে আমার ভেতরে।
হঠাৎ হঠাৎ এমন হয় —
সব স্বপ্ন কুয়াশা মনে হয়,
সব সম্পর্ক ফাঁপা,
সব হাসি অভিনয়।
তখন শুধু কান্না চায়।
কোনো কারণ ছাড়াই।
শুধু ভেতরের একটা চাপা অভিমান,
যার ভাষা নেই… শব্দ নেই…
বুঝে গেছি,
এটা কেবল মন খারাপ না,
এটা নিজেকে হারিয়ে ফেলার আগের মুহূর্তগুলো।

অধম রোমিও