উপহার পাঠায় চেনা মানুষ
জানতাম সে কথা,
জানতাম না তো অচেনা কেউও
পাঠাতে পারে তা।
আপনার মতো অচেনা বন্ধুর
এমন উপহার পেয়ে,
খুশিতে মন নেচে ওঠে
মুগ্ধতায় হৃদয় ছেয়ে।
ধন্যবাদ দিয়ে ছোট করবো না
তবু শ্রদ্ধায় অবনত মাথা,
আপনার এ উপহার মম হৃদে
হয়ে থাকবে স্মৃতিগাঁথা!
চাই যে শুধু বেঁচে থাকুক
এমন বন্ধুত্ব আপনার,
আমার এই অনুভূতিটুকুই
এমন বন্ধুত্বের উপহার!
শুভ কামনায়…….
সুমাইয়া ইসলাম
সহকারী শিক্ষক
৬১নং গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডামুড্যা, শরীয়তপুর।

সুমাইয়া ইসলাম