প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

আদর্শ গ্রাম বালিয়াটি

হাজী জয়নাল মুন্সী

নয়টি ইউনিয়ন নিয়ে হলো
সাটুরিয়া থানা
এর মধ্যে বালিয়াটি
আছে সবার জানা।
এ গ্রামে আছে
পাঁচটি জমিদার বাড়ী,
দেশ বিদেশের অনেক লোকে
আসে সারি সারি।
চারিদিকে র্উচু দেওয়াল
বড় বড় হল,
টিকিট কেটে দেখতে হয়
প্রাসাদ রাজ মহল।
আরও আছে বিদ্যালয়
আছে উপজেলা,
বিদ্যালয়ের মাঠে হয়
ছেলে মেয়ের খেলা।
হিন্দু মুসলিম মানুষ গুলো
মিলে মিশে থাকে,
তাদের মনে সাম্প্রদায়িক
হিংসা নাহি রাখে।
নেই কোন ভেদাভেদ
বালিয়াটি গ্রামে,
ধনী গরীব এক হয়ে
থাকে ধুম ধামে।
কর্মজীবী কৃষি কর্মীর
ছেলে মেয়ে হায়,
এই গ্রামটি দেখার জন্য
আসে সর্বদায়।
দেখে তারা বড় খুশি
হাসে খল খল,
দেশ বিদেশীর দাওয়াত রইলো
আসিবে সকল।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন