প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ইউ বি টিভি ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

শনিবার সকাল ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট দত্তপাড়া এলাকার মহাসড়ক অবরোধ করে তারা।

এতে করে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে মহাসড়কটি ব্যবহারকারীরা। টঙ্গীর দত্তপাড়া এলাকার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, দত্তপাড়ায় অবস্থিত বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন এখনও পায়নি কারাখানাটির শ্রমিকরা। বিষয়টি নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ ছিল।

প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কারখানাটিতে প্রবেশ করে শ্রমিকরা। একপর্যায়ে সকাল ৯টার দিকে কারখানা থেকে বের হয় তারা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে জানতে কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে রেখেছে। সমস্যাটি সমাধানের জন্য কাজ করা হচ্ছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন