গড়তে সঠিক স্বভাব,
দ্বীনি শিক্ষার অভাব।
দ্বীনি শিক্ষা করছে ঠিক,
হচ্ছে নাতো মানবিক।
স্বার্থ পেলে মিথ্যা বলে,
দ্বীনি শিক্ষা যায় বিফলে।
গড়ছে যতো বৈরী,
লোভ লালসায় তৈরী।
মনে যদি থাকে লোভ,
কাজের পরে পাবে ক্ষোভ।
দ্বীনি শিক্ষা সঠিক হলে,
শান্তি সুখে সমাজ চলে।
কথা কাজে মিল যার,
ভালো মানুষ নাম তার।
কথায় ভালো মানুষ,
কাজের বেলায় ফানুস।
লোভী মানুষ নৈতিক দীক্ষায়
কি লাভ হলো দ্বীনি শিক্ষায়?

খলিলুর রহমান খলিল