প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

অতীশ দীপঙ্করের জন্মভিটায় নানা আনুষ্ঠানিকতায় মন্দিরে বুদ্ধ পুর্ণিমা উদযাপন অনুষ্ঠিত

মোঃ সুজন বেপারী

মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় গুরু, অতীশ দীপঙ্করের জন্মভিটায় নানা আনুষ্ঠানিকতায় মন্দিরে বুদ্ধ পুর্ণিমা উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার ১১ মে সকাল ১০টার দিকে সদরের বজ্রযোগিনী এলাকায় অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের পরিচালনায় এজন্মভিটায় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উদযাপন অনুষ্ঠান করা হয়।

বৌদ্ধ ধর্মালম্বীদের মতে জগতের সব প্রাণী সুখী হোক এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ,ফলে স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করছেন বুদ্ধ-ভক্তরা।

বৈশাখ মাসের দিনটি উৎযাপনে বৌদ্ধরা দেশের বিভিন্ন স্থানে বুদ্ধপূজা সহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ,সমবেত প্রার্থনা করেন। এছাড়াও বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় সভার আয়োজিত করা হয়।

অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের বলেন, গৌতম বুদ্ধ রাজপুত্র হলেও সমস্ত বিলাসিতা ত্যাগ করেন। সংসারের মায়া তাকে আবদ্ধ করতে পারেনি। তার কাছে জাতি, শ্রেণি ও গোত্রের কোনও ভেদাভেদ ছিল না। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণিরূপেই মূল্যায়ন করতেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন