প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

এঁচোড়ের কোপ্তা কারি

সুচরিতা পাল

কলকাতার রন্ধনশিল্পী সুচরিতা পাল আজ দিয়েছেন কলকাতা স্টাইলে এঁচোড়ের কোপ্তা কারি রান্নার রেসিপি। কাঁচা কাঁঠালের এই রেসিপি অনেকেরই প্রিয়। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
সিদ্ধ করা এঁচোড় ২৫০গ্রাম, একটা আলু (সিদ্ধ করা), পেঁয়াজ, আদা, রসুন কাঁচা মরিচ বাটা ৩ টেবিল চামচ, হলুদ ১ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনে গুঁড়া ২ চামচ, ১/২ চামচ গরম মশালা গুঁড়া, লবণ স্বাদমতো, চিনি এক চামচ, প্রয়োজনমতো সাদা তেল, ফোড়নের জন্য লাগবে – গোটা গরম মসলা, তেজপাতা, শুকনা মরিচ।
রান্নার প্রণালি :
প্রথমে একটি পাত্রে সিদ্ধ এঁচোড় আলু অল্প পেঁয়াজ, আদা, রসুন বাটা অল্প হলুদ, মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে সামান্য চিনি এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর কোপ্তার আকারে গড়ে ডিপফ্রাই করে তুলে নিতে হবে।
এবার তেল একটু কমিয়ে তাতে গোটা গরম মসলা, তেজপাতা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ বাটা দিয়ে নাড়ুন। এরপর হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া, লবণ, চিনি দিয়ে নাড়তে হবে। এই পর্যায়ে জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে ওঠলে তাতে কোপ্তাগুলো দিয়ে দিন। একটু গামাখা হলে গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড়ের কোপ্তা কারি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন