প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৬ মে সকালে নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নীলফামারী এ.এফ.এম তারিক হোসেন খান।

পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভা সঞ্চালনা করেন, , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোহসিন ।

সভা শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্স, অস্ত্রাগার, মোটরযান শাখা, এবং রেশন স্টোর পরিদর্শন করেন।

পরে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার এপ্রিল/২০২৫ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন