প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

মশি উদ দৌলা রুবেল ফেনী

ফেনী নদী ও এর আশপাশের এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।শুক্রবার দিনভর জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম।অভিযানকালে ফেনী নদীর শুভপুর ব্রিজ থেকে পশ্চিম দিকে ধুমঘাট এবং পূর্ব দিকে মোল্লাঘাট পয়েন্ট পর্যন্ত সংগীয় ফোর্সসহ টহল পরিচালনা করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান,অভিযানের সময় ফেনী নদীর পাশ্ববর্তী হিঙ্গুলী খালে অবৈধ বালু উত্তোলনরত দুইটি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বালু সরবরাহ কাজে ব্যবহৃত প্রায় ২ হাজার ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।এছাড়া করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় পৃথক অভিযানে একটি শ্যালো ড্রেজার বিকল ও প্রায় পাঁচশ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন