প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

কেঁপে উঠল লেবাননের রাজধানী

ইউ বি টিভি ডেস্ক

হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার একদিন পর ফের লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বৈরুতের দারিয়েহতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এতে হাসান নাসরুল্লাহসহ অন্তত ১১ জন নিহত হন।

এর একদিন পর আবারও বৈরুতকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা।

লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে, আজকের হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের উপপ্রধান নাবিল কাওককে। হামলায় তিনি আহত বা নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেনি কোনো সংবাদমাধ্যম।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বৈরুতের দাহিয়েতে ‘নির্ভূল’ হামলা চালিয়েছে। তবে কার উপর হামলা চালিয়েছে সেটি তারা তাৎক্ষণিকভাবে উল্লেখ করেনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আজকের হামলার পরও বৈরুতে বিকট শব্দ শোনা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, হামলাটি বেশ বড় ছিল।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন