তোমার নিস্তব্ধতায় পড়ে আছে
ঘুমন্তের স্বপ্নতরী।
নিথর দেহ যখন ঘুমে নিস্তেজ হয়ে পড়ে,
সারা শরীরের জখমও ব্যাথাহীন হয়ে —
ক্লান্ত মনে ঘুম ঘোরে স্পর্শহীন, সাড়াহীন নিস্তব্ধতায় ঘুমিয়ে পড়ে।
তুমি নেই আজ ভাবতেই ভয়ে মরে দেহ -প্রাণ,
জীবন্তিকা হয়েও জড় পদার্থের মতো জীবন দশা।
তুমি আজ আমার মনের গহীনে নিস্তব্ধতা নিরবতায় বিরাজমান, বহতা নদীর মতো ফিরে এসো।
ঘুম ভাঙ্গানি গান শুনিয়ে বিস্মিত করে তুল-
আমার নিরবচ্ছিন্ন বিষাদে বিষাক্ত জীবন।

কামরুন তানিয়া