প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

আমি মানুষ হয়ে বাঁচতে চাই অমানুষ হয়ে না!

Khadija Akter Rowja

যদি কেউ বলে আমার সাথে কথা না বলে ভালো থাকবে তবে একজন সচেতন মানুষ হিসেবে আমার উচিৎ তাকে ভালো থাকতে দেওয়া! যে কোনো মূহুর্তে কারুর ফোনে আমার ফোন কল চলে যেতে পারে বলে ফোন বন্ধ রাখা হয় ! এটাকে কি বলা যায়,ভয়? নাকি অবহেলা? যদি ভয় হয় তাহলে আমাকে ছাড়া অন্য কারুর মন রাখাতে সে মগ্ন! আর যদি অবহেলা হয় তাহলে মানুষটা সম্পূর্ণ পরিপূর্ণ!আর পরিপূর্ণ বলেই আমার প্রতি এতোটা অবহেলা !

সারাদিন একটা অবাঞ্চিত ভাবনায় নিজে হারিয়ে ফেলি অন্য আরেক জনের মাঝে!আর এটাই যে আমার ভুল চোখে আঙ্গুল দিয়ে না বুঝিয়ে দিলে হয়তো কোনো দিন বুঝতেই পারতাম না!

মিথ্যে আর ছলনা দিয়ে হয়তো নিজেকে আড়াল করা যায়, তবে সম্পর্ককে নয়! যেখানে ছলনার থাকবে বসবাস সেখানে সম্পর্কের হবে বিনাশ! মানুষ হয়ে মানুষের ক্ষতি করা তো মানুষের সুভা পায়না! যখন নিজেকে মানুষ বলে মনে করি তখন নিজের প্রতি নিজেই চরম ঘৃণা হয়!

একটা মানুষ কতোটা তিক্ত হলে আমাকে অবহেলা করতে পারে? এটা অর ও অনেক আগেই আমার বুঝা উচিৎ ছিলো!

ভালো বাসা থাকলে মানুষের মনে ভয় থাকে! আর যদি মনে ভালো বাসাটাই না থাকে তবে অবহেলা করবে এটাই তো স্বাভাবিক!

গভীর শ্রদ্ধা, সম্মান আর ভালো বাসায় আমি যাকে কল্পনা করি দিন রাত তার ভাবনাতে আমার কোনো ঠাই নেই! তার পরে ও মুখ থুবড়ে পরে থাকার কি কোনো প্রকার প্রয়োজন আছে?

আমার মনে হয় নেই। তাই আবেগ দিয়ে না বাস্তবতা দিয়ে বিচার করে দেখলাম আমিই দোষী! তাই অতি সহজেই আমি পরাজয় মেনে নিলাম!

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন