কিছু বিশ্বাস আর ভালোবাসা মানুষকে নীরবে কাঁদায়!
বিশ্বাস আর ভালোবাসা বুকে নিয়ে মানুষ রঙিন স্বপ্নগুলো দেখে যায় অবিরাম ! একটা সময় মানুষ বুঝতে পারে স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যায় ! ভালোবাসার তীব্র আঘাতে যখন একের পর এক স্বপ্নগুলো ভাঙতে থাকে! বিশ্বাসের কাছে হেরে গিয়ে নীরবে শুধুই কাঁদতে হয়! ঠিক তখন সেই মানুষটা বুঝে দুঃখ ছাড়া তার জীবনে আর কোনো অবলম্বন নেই!
কি অদ্ভুত মানুষের জীবনধারা, কখনো বা সুখের রোদ্দুর আবার মুহূর্তেই দুখের শ্রাবণ ধারা!এত ব্যথা বেদনা বুকে চেপে ও মানুষ বাঁচে, বাঁচতে হয়! জীবনের প্রতিটা মূল্যবান মুহূর্ত আমরা ভালো বাসার নামে উৎসর্গ করে দেই দুঃখ নামক প্রেম সাগরে! যে সাগরের কোন রকম কূলকিনারা নেই, কিনারা খুঁজে পাওয়ার আগেই তলিয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে অনেক বেশি! তবুও মানুষ ভালোবেসে বাঁচার স্বপ্ন দেখে!
ভালোবাসা বিহীন মানুষ বাঁচে না, কারণ ভালোবাসা বিহীন জীবনের কোন মূল্য নেই! এই জগত সংসারে প্রেম ভালোবাসা নিয়েই মানুষের জীবন কাহিনী! আদি যুগ থেকেই প্রেম ভালো বাসার সৃষ্টি! ইচ্ছে করলেও এই অটুট বন্ধন কে কেউ অস্বীকার করতে পারবে না! যেমন হারিয়ে যাওয়ার ভয় থাকে, পাশাপাশি থাকে তেমনি পাওয়ার সুখ অবিরাম ! ভেঙে যাওয়াতে যেমন ভয় হয়, গড়তে পারায় তার চেয়ে দ্বিগুণ আনন্দ হয় মনে!
কোন মানুষের ভাগ্যের কোন দোষ নেই,আমরা সকলেই নিজের কর্মফলে ভুক্তভোগী! সঠিক মানুষটির সাথে যদি মনের লেনাদেনা হয় তবে স্বপ্ন ভাঙ্গে না কোনদিন!আর যদি ভুল মানুষের সাথে মন বিনিময় হয় তাহলে স্বপ্নটাকে ভেঙ্গে যাবে এটা অনিবার্য এতে কোন প্রকার সন্দেহ নেই! আর যদি কেউ বলে ভালোবেসে ভুল করেছে? তাহলে আমি বলবো সেই ব্যক্তি , যে অপ্রত্যাশিত ভালবাসা বুকে লালন করে রাখে!

Khadija Akter Rowja