তুমি আমার হৃদস্পন্দন
থাকো হৃদয় মাঝে,
আগলে রাখি তোমায় আমি
সকাল থেকে সাঁঝে।
তুমি হীনা নিঃস্ব আমি
শূন্য আমার অন্তর,
তুমি হীনা হৃদয় ভূমি
শুধু ধু-ধু প্রান্তর।
তুমি আমার দিনের রবি
রাতের চন্দ্র-তারা,
হারাই যদি তোমায় কভু
হবো দিশা হারা।
তোমার ভেতর লুকাই আমি
আমার যত কষ্ট,
রাখবো কোথায় হারালে আর?
সবই হবে নষ্ট।
তোমার চেয়ে অধিক দামি
নেই তো কিছু আমার,
তুমি আমার বুকের মাঝে
লুকানো প্রেম-আধার।

সুমাইয়া ইসলাম