মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি পয়েন্টে ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল বিক্রি শুরু করা হয়।

রাণীনগর বাজারে মামুনুর রশিদ নামে এক ডিলারের দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কার্ডধারীর হাতে তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মর্কতা তারানা আফরিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কার্ডধারী নিম্নআয়ের মানুষেরা জানান, বাজারে দিন দিন বেড়েই চলেছে চালের দাম। এতে করে নিম্মআয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। এর মধ্যে স্বল্পমূল্যে ১৫ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনতে পাড়ায় নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলায় ১৬ জন ডিলারের মাধ্যমে ১৬টি পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। একজন কার্ডধারী ব্যক্তি মাসে একবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন।

চাল কেনার সময় কার্ডধারী মনোয়ারা নামে এক নারী জানান, খোলা বাজারে মোটা চালের দাম কেজি প্রতি ৫০ টাকার বেশি। সেখানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি পেলাম। এতে স্বল্পমূল্যে চাল পেয়ে অনেক উপকৃত হয়েছি।

রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার সকল ডিলারকে নিয়ম অনুযায়ী চাল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। চাল বিতরণে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন