বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

তাড়াশে ট্রাক্টর উল্টে চালক সহ ২ জন নিহত

ইউ বি টিভি ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর উল্টে চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪ টার দি‌কে এ দুর্ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে।

নিহতরা হলেন, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব (২০) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)।

স্থানীয়রা জানান, গ্রামের মধ্যে দিয়ে ট্রাক্টরটি বেপরোয়া গতির যাচ্ছিল। এক পর্যা‌য়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। চালক ও তার সহ‌যোগী ট্রাক্টরের নি‌চে চাপা প‌ড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত হন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মধ্যে দিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। ইতিমধ্যে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত হন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন