মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন “বাংলা মায়ের স্নিগ্ধ শীতল কোলে, ভাষা আমার, ফুটলো আধোবোলে, উঠতে পড়তে, কাঁদার প্রলেপ মাখি, মায়ের মুখে বাংলা ভাষা শিখি”,মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ সুপার পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
অমর একুশে ফেব্রুয়ারি “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”। দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. বিল্লাল হোসেন পিপিএম মহোদয় সদর থানার ওসি সাইফুল আলম পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

