শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এবারের বইমেলায় কবি আসাদুজ্জামান খান মুকুলের ছড়াগ্রন্থ” তেঁতুল গাছে ভূতভূতি” ও কাব্যগ্রন্থ ” শিশিরের কান্না “

আসাদুজ্জামান খান

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে কবি আসাদুজ্জামান খান মুকুলের” শিষতোষ ছড়াগ্রন্থ ” তেঁতুল গাছে ভূতভূতি ” এবং কাব্যগ্রন্থ ” শিশিরের কান্না “। গ্রন্থগুলো প্রকাশ করেছে বৃত্তকলা একাডেমি, ঢাকা। “তেঁতুল গাছে ভূতভূতি” ছড়াগ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন প্রচ্ছদ শিল্পী মোঃ তৌহিদ মিয়া। এবং কাব্যগ্রন্থ ” শিশিরের কান্না ” প্রচ্ছদ করেছেন ঐকতান। বই দুটি বৃত্তকলা একাডেমির ২৮০ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

লেখক দাবি করেন, বই দুটির ছড়া/কবিতাকে তিনি তার হৃদয়ের দরদ দিয়ে নিপুণ হাতের লেখায় রূপ দিয়েছেন সোনালি ক্যানভাসে। ছড়াগ্রন্থের প্রত্যেকটি ছড়ায় শিশু কিশোরদের মননে আনন্দের বারি সিঞ্চন করার প্রয়াসে কল্পনা ও বাস্তবতা মিলিয়ে অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় কবি বইটি রচনা করেছেন। কাব্যগ্রন্থ “শিশিরের কান্না” প্রণয়ণে প্রকৃতির সৌন্দর্য, স্রষ্টার প্রতি আনুগত্য ও ভালোবাসা। সামাজিক অবক্ষয় এবং তার রোধ,দুরাচার বিনাশে বিদ্রোহের মনোভাব, প্রেমপ্রীতি,বিরহ ইত্যাদি বিষয় চিত্রায়ণ করেছেন তার কবিতায়। কবিতার ভাব ও লিখনশৈলী এতটাই প্রাঞ্জল যে সব শ্রেণির পাঠকরাই পাঠে আত্মতৃপ্তি লাভ করবেন বলে লেখক বিশ্বাস করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন