বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লইট্টা শুঁটকির লারা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

হুট করে গৃহকর্মী কাজে আসেনি? রান্নার ঝামেলা এড়াতে লইট্টা শুঁটকির কৌটাই নাহয় বের করুন। আপনাদের জন্য লইট্টা শুঁটকির লারার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

লইট্টা শুঁটকি ২০০ গ্রাম, পেঁয়াজকুচি এক কাপ, রসুনকুচি আধা কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া ১ চা-চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, জিরাগুঁড়া আধা চা-চামচ, তেজপাতা ২টা।

প্রণালি

লইট্টা শুঁটকি টুকরা করে কেটে কড়াইতে ভেজে নিন। পরে গরম পানিতে দিয়ে ঘণ্টাখানেক রেখে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি, তেজপাতা, রসুনকুচি ও শুঁটকি দিয়ে ভেজে নিন। এর পর এতে লবণ, আদা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া সামান্য পানি দিয়ে নেড়ে নিন। পরে জিরাগুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল লইট্টা শুঁটকির লারা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন