বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টারঃ উজ্জ্বল বাংলাদেশ

ঠাকুর গাঁও জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম গভঃ রেজি নং এস -৪২১৯৯-১৮- সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন ঠাকুর গাঁও জেলা সভাপতি ও জিয়া সাইবার ফোর্স পীর গঞ্জ উপজেলা আহবায়ক ও উপজেলা প্রেস ক্লাব সহ সভাপতি ও মুভি বাংলা টিভি স্টাফ রিপোর্টার ও বাংলাদেশের খবর পীর গঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক গণতদন্ত স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজুর রহমান এক সাক্ষাৎকারে বলেন পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, পরিহার করে উদার নৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেশ, জীর্ণতা দূর করে আমাদেরকে নতুন উদ্দমে বাঁচার প্রেরণা দেয়।

আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

অন্য দিকে পহেলা বৈশাখ উদ্যাপন বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।

কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে।

মনের সকল গ্লানি ভুলে, জীবন নতুন ভাবে গড়বে, আবার নতুন স্বপ্ন দেখবে নববর্ষের টানে। ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে।

মুছে যাক সকল কলুষতা, শান্তির বার্তা পৌছে যাক বাঙালির প্রতি ঘরে ঘরে। নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন