আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের এর অধীনে কারবেলা হাট থেকে ঘোলার মোড় পর্যন্ত বিশাল রোড শো শুরু করেছে তৃনমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।একটাই কারণ হলো দলীয় প্রার্থী সামিম আহমেদ কে বিপুল ভোটে জয়ী করার জন্য। এদিন তুমুল উত্তেজনা ও দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই রোড শো তে যোগদান করেন। আগামী ২৯,শে এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমে বিধান সভার নির্বাচনে মগরাহাট পশ্চিম থেকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছে সামিম আহমেদের সমর্থনে দলীয় নেতা ও কর্মীরা। এদিন প্রচন্ড গরম ও রোদ কে উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফের ক্ষমতায় আনার জন্য এবং অভিষেক ব্যানার্জি র হাত কে শক্তিশালী করতে জন্য তাদের এই পরিকল্পনা। আজকের এই বিশাল রোড শো তে উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও তৃনমূল দলের নেতা তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং পশ্চিম বাংলার শিক্ষক আন্দোলন এর তৃনমূল কংগ্রেসের নেতা মইদুল ইসলাম এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান কুতুবুদ্দিন লস্কর এবং পশ্চিম বাংলার পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য ও সাবেক পুলিশ কর্মকর্তা বজলুর রহমান হালদার এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক ও সদস্য জামসিদুল ইসলাম সর্দার ও সোহেল রামিজ সর্দার ওরফে হিরো এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য মইনুল ইসলাম ও হাফিজুর রহমান মোল্লা ও উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি এহসানুল হক মোল্লা সহ মগরাহাট পশ্চিমের সোশ্যাল মিডিয়ায় সদস্য তৃনমূল দলের ইমরান এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড সদস্যরা এবং মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের এবং উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
