এসো হে বৈশাখ/তোমার করি বরণ,/তুমি বাঙলার এক জাগরণ / বাঙলা মানব-মানবীর হৃদয় করেছো হরণ।।।।
তোমার জন্য ফুলের সুবাস ছড়াবো/ হৃদয়ে মিষ্টি গান ভড়াবো,/ আর থাকবে না কো! কোন অভিমান।/ তুমি বাঙলার অসীম মেহমান।।।।
দোকানীরা করবে শুভ হালখাতা / বৎসর শেষে বের করবে নূতন খাতা,/ যুগ যুগ ধরে চলবে এই নিয়ম রীতি,/ কখনো ভূলবো না তোমার স্মৃতি,।।।।
নগর পল্লীর বটমূলে বসে বৈশাখী মেলা/ খন পূর্ব দিগন্তে উদিত হয় বেলা/ কৃষ্ণচূড়া, শিমুল আর রক্তমাখা পলাশ/ বর্ষবরণ ঘটে বিদায় নিলে চৈত্র মাস।।।।
প্রথা ছিল না, পান্তা-ভাতে ইলিশ / বঙ্গাব্দ নববর্ষ মানব জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অনুসঙ হিসাব- নিকাশ/ আমরা মুগ্ধ তাই পালন করি আমাদেরই সংস্কৃতি / নববর্ষ ও বর্ষবরণ বাঙালীর ঐতিহ্য, রাষ্ট্র সংঘ স্বীকৃতি।
