ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলী আজগর এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলী আজগর স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণ সভা ও ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।
সভাপতিত্ব করেন ব্যারিস্টার আস ম খালিদ।
