শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

আর্জেন্টিনার বিশেষ ব্যবস্থা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে উন্মাদনা। কোন দল, কোন খেলোয়াড় সেরা—তা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে চলছে আলোচনা। বিশেষ করে বাংলাদেশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন কোটি কোটি ফুটবলপ্রেমী। সেই আর্জেন্টিনা এবার বিশ্বকাপের আগে দুটি ম্যাচ খেলবে।

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। ফুটবল মহাযজ্ঞ শুরুর আগমুহূর্তে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজরা। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে দুই দিনের বিরতি পাচ্ছে আর্জেন্টিনা। ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন