এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর শাখার হেফজ বিভাগে অর্জিত হয়েছে এক গৌরবময় সাফল্য। প্রতিষ্ঠানটির আরও দুইজন শিক্ষার্থী সফলভাবে পবিত্র হিফজুল কুরআন সম্পন্ন করেছে।
এই উপলক্ষে শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হাফেজ এ.বি.এম. হিজবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার অধ্যাপক মোকতার আহমেদ, মাওলানা শারাফাতুল্লাহ নদভী, শায়খ সানাউল্লাহ আযহারী এবং পার্শ্ববর্তী মসজিদের ইমাম মুফতী মোহাম্মাদউল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান সোহাগসহ হেফজ বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি শুরু হয় হিফজ সম্পন্নকারী একজন শিক্ষার্থীর সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত সকলে তাদের এই অনন্য অর্জনে গর্ব প্রকাশ করেন।
বক্তারা তাদের বক্তব্যে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কুরআন মানবজীবনের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তাই শিশুদের ছোটবেলা থেকেই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা মনে করেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয় একটি আদর্শ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
