শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

গণঅধিকার পরিষদের বরগুনা জেলা আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: মাহবুব রহমান (সাগর)

গণঅধিকার পরিষদ (জিওপি) বরগুনা জেলা শাখার আংশিক কমিটি আগামী এক (০১) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাকিল খান এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট ইসমাইল রাসেল। সাধারণ সম্পাদক করা হয়েছে জামাল সিকদার সৈকতকে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শামিম খান।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম রিয়াজ, দপ্তর সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম ছগির এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজান জমাদ্দার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে দপ্তর সম্পাদকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

মল্লিক জামাল।
নিজস্ব প্রতিবেদক।
০১৭১২১৮৬৪০২.

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন