বুধবার, ১ এপ্রিল ২০২৬

ফেনীতে নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

৩ বছর মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬ মাসের প্রশিক্ষণে যুক্ত নতুন প্রজন্মের স্বাস্থ্যকর্মীরা

নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ফেনী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা সফলভাবে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে এখন বাস্তবমুখী প্রশিক্ষণের অংশ হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফেনীতে ৬ মাসব্যাপী ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করেছে।
এই ইন্টার্নশিপ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এবং সহকারী পরিচালক ডা. মো. জালাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত নার্সিং অফিসারবৃন্দ, যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজনে বক্তারা বলেন, দক্ষ ও মানবিক নার্সিং সেবার জন্য এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নতুন প্রজন্মের এই উদ্যমী ও প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভকামনা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন