বুধবার, ১ এপ্রিল ২০২৬

গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সিটি প্রশাসক

দিশা আক্তার | স্টাফ রিপোর্টার

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার তাঁর দায়িত্ব গ্রহণকালে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

আজ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় বিএনপির নেতা-কর্মী, এলাকাবাসী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রশাসক জানান, নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ কর্মসূচি দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং নগরবাসীর দুর্ভোগ কমাতে সাহায্য করবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন