পাবনা ঈশ্বরদীতে র্যাব-১২, এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) রাতে ঈশ্বরদী থানাধীন আমিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি দল অংশগ্রহণ করে।
অভিযানকালে মোঃ সুমন মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি নাটোর জেলার লালপুর থানার ভাদুর বটতলা (পুরাতন ঈশ্বরদী) এলাকার বাসিন্দা।
এসময় তার নিকট থেকে মোট ৭৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ৩২ বোতল ফেন্সিডিল, ৪০ বোতল ইস্কাফ এবং ৩ বোতল ফেয়ারডিল।
আটককৃতের বিরুদ্ধে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে জানানো হয়।
পাবনা জেলা কে মাদক মুক্ত করার জন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
