বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

হরিণাকুন্ডুতে বিশ্ব পানি দিবস ২০২৬ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এরই ধারাবাহিকতায়, ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের নিচতুলা গ্রামে নিলা মহিলা সমিতির আয়োজনে, ওয়েব ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আজ ৩১-৩-২০২৬ ইং রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিশ্ব পানি দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দিবসটিতে ইউনিট ম্যানেজার বিশ্বজিৎ হালদার এর সভাপতিত্বে ও সরকারি ইউনিট ম্যানেজার মোঃ মানিক হোসেনের সঞ্চালনায় উক্ত দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ দিদারুল আলম নির্বাহী অফিসার হরিণাকুন্ডু উপজেলা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আব্দুল্লাহ আল মামুন, সভাপতি মেডিয়া বিভাগ ও দৈনিক সংগ্রাম হরিনাকুন্ডু উপজেলা প্রতিনিধি।
সাইদুল ইসলাম সিডিও।
ভূ-গর্ভস্ত পানির ব্যবহার নিশ্চিতে এবং অপচয় রোধে দিনটি বিশেষভাবে পালিত হয় বিশ্বব্যাপী। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে।
১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলনে পানি দিবসের ধারণাটি প্রস্তাবিত হয়। একই বছরের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ২২ মার্চকে ‘বিশ্ব পানি দিবস’ হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব পাস করে। ১৯৯৩ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে এ বিশেষ দিবসটি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে, বিশ্বের প্রায় ৭৭ কোটির বেশি মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। আর প্রতিবছর অনিরাপদ পানি ও দুর্বল পয়োনিষ্কাশনের জন্য প্রায় ১০ লাখেরও বেশি মানুষ মারা যায়।
অধিকাংশ মানুষই সচেতন কিংবা অসচেতনভাবেই পানি অপচয় করে থাকে, যা প্রাণীকুলের জন্য ক্ষতিকর। তাই পানির গুরুত্ব বোঝা এবং এর সংরক্ষণ অত্যন্ত জরুরি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন