রবিবার, ২৯ মার্চ ২০২৬

উখিয়ায় ডিগলিয়া পালং এলাকায় খাদ্য শস্যবিতরণ সুষ্ঠু ভাবে সম্পূর্ণ

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধ কর্মসূচির আওতায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩,৪,৫,৬ নং ওয়ার্ডের ২৩৩ জন উপকারভোগী জন্য বরাদ্দ কৃত ৩০ কেজি চাল সঠিক ভাবে বিতরণ সম্পূর্ণ হয়েছে বলে জানান সরকার নির্ধারিত স্থানীয় ডিলার, জালাল উদ্দিন। তিনি জানান এই বার খুব সুন্দর ভাবে আমরা সরকারের তালিকা ভুক্ত উপকার ভোগীদের চাল বিতরণ করেছি। সবচেয়ে বড় সুখবর হচ্ছে বিতরণকৃত চাল গুলো খুব ভালো মানের ছিলো। এই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি সাথে, সাথে আমাদের রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার আন্তরিক সহযোগিতায় এবারের বিতরণটি সুষ্ঠু ভাবে সম্পূর্ণ হয়েছে। আমাদের ডিগলিয়া পালং খাদ্য বিতরণ কেন্দ্র থেকে ৭ মেট্রিকটন চাল বিতরণ করেছি।
এই ব্যাপারে উখিয়া সদর এলাকার স্থায়ী বাসিন্দা উপকারভোগী ভুট্টো থেকে জানতে চাইলে তিনি জানান
এইবারের চাল গুলো খুবই সুন্দর ছিল ওজনেও কোন গড়মিল পাইনি। সরকার যদি প্রতিবার এই ভাবে মনিটরিং এর মাধ্যমে খাদ্যবান্ধ কর্মসূচি চাল বিতরণ করে তাহলে আর কোন ধরনের অভিযোগ উঠবেনা বলে আমি মনে করি বরং উল্টো সরকারের সুনাম ছড়িয়ে যাবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন