রবিবার, ২৯ মার্চ ২০২৬

ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬ খ্রি, শনিবার বিকাল ৩টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় পটিয়াস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব গাজী মঞ্জুরুল করিম রেফায়ীর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব মজলুম জননেতা কাজী সোলাইমান চৌধুরী। মহান স্বাধীনতা দিবসের উপর আলোচনা করেন সহ-সভাপতি পীরে তরিকত আল্লামা ছৈয়্যদ এয়ার মুহাম্মদ পেয়ারু, উপাধ্যক্ষ মুহাম্মদ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মুহাম্মদ আলী হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুখতার হোসাইন শিবলী। সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ কমর উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়া আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দের মধ্যে আব্দুল মোতালেব ছিদ্দিকুন নুরী, মো: আখতার হোসাইন, আবদুল গফুর, মাস্টার আবদুল হালিম, রফিকুল ইসলাম তৈয়্যবী, আবু তালেব, আবদুল্লাহ আল হেলাল, সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনায় প্রধান অতিথি আল্লামা কাজী সোলাইমান চৌধুরী বলেন, ১৯৭১সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পশ্চিমা শাসক গোষ্ঠী এদেশের নিরস্ত্র বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে অনেক মানুষকে হত্যা করে, অনেক মা-বোনদের ইজ্জত লুন্ঠন করে এবং অনেক বাড়িঘর জ্বালিয়ে দেয়। তারা পৃথিবীতে একটি কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করে। যা ভুলার মত নয়। তাই তিনি দৃঢ়চিত্তে বলেন, কেউ চাইলেও স্বাধীনতার ইতিহাস মুছে দিতে পারবেনা। বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবেন ততদিন স্বাধীনতার ইতিহাস কথা বলবে। পরে সভাপতি মহোদয় স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন