রবিবার, ২৯ মার্চ ২০২৬

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

মোঃ আল-আমিন ভূঁইয়া

নরসিংদীর মনোহরদী উপজেলায় গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলার একদুরিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উক্ত এলাকায় প্রকাশ্যে মাদক (গাঁজা) সেবন ও অসামাজিক আচরণের খবর পেয়ে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে।
এসময় মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত আটককৃত মোবারক, আলামিন ও মোমেনকে যথাক্রমে ৬ মাস, ৪ মাস ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে সমাজকে নিরাপদ রাখা যায়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন