জলঢাকা থানাধীন কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় হামিদুল মেম্বারের বাড়ির পাশে, দিনাজপুর ক্যানেলের পূর্ব পার্শ্বস্থ ধানক্ষেত।
মমিনুর ইসলাম (১৫), পিতা: মোঃ আলমগীর হোসেন, মাতা: মোছাঃ মোহায়মেনা বেগম, গ্রাম- বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া, ৪নং ওয়ার্ড, পৌরসভা- জলঢাকা, জেলা- নীলফামারী।
পেশা: ছাত্র (বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী); অবসর সময়ে অটোভ্যান চালক।
মমিনুর ইসলাম গত ২৭/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৭:০০ ঘটিকায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের সদস্যগণ আত্মীয়-স্বজনসহ আশপাশ এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করতে থাকেন। অদ্য ২৮/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১১:১০ ঘটিকায় স্থানীয় লোকজন উল্লিখিত ঘটনাস্থলের ধানক্ষেতে একটি মৃতদেহ দেখতে পেয়ে জলঢাকা থানায় সংবাদ প্রদান করেন। সংবাদ প্রাপ্তির পর জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতার উপস্থিতির কারণে আইনানুগ কার্যক্রম গ্রহণে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমানে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত রয়েছে।
ওআইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
