ঈদ পরবর্তী সময়ে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়া বন্ধুমহল কুঁড়েঘরের মনোরম প্রাকৃতিক পরিবেশে ফিলোন ফিড কোম্পানির অফিসারদের অংশগ্রহণে এক প্রাণবন্ত চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ভোলা জেলার সভাপতি ও বরিশাল ফিলোন ফিডের ডিএসএম মোঃ আমজাদ হোসেন মুন্সী। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া এবং ফিলোন ফিডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
চা আড্ডায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ফিলোন ফিডের চলমান কার্যক্রম, বাজার সম্প্রসারণ, ডিলার নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং মানসম্মত পশুখাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, ফিলোন ফিড দেশের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নতমানের ফিড সরবরাহের মাধ্যমে খামারিদের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানটি আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সবার মাঝে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা তৈরি করে।

