শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

দিঘলিয়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনদিঘলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা

খুলনা দিঘলিয়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, মোল্যা কামরুজ্জামান বাচ্চু, গাজী , ইদ্রিস আলী হাওলাদার, আঃ রাজ্জাক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন যাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে। পাশাপাশি আমাদের এই অর্জিত স্বাধীনতাকে মানুষের জন্য ন্যায় ও কল্যাণকর করে তুলতে হবে। ন্যায় বিচার, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের এবং শহিদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন