রবিবার, ২৯ মার্চ ২০২৬

শশীভূষণ বাজারে তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি—আসামি আটক, জরিমানা ২০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার:মোঃ সাকিব মুন্সী

আজ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে অভিযান পরিচালনা করে তেল মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে অভিযুক্ত ব্যক্তির দোকানে অবৈধভাবে মজুদকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে জ্বালানি বিক্রি করে বা অবৈধভাবে মজুদ করে, তাহলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন