বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বড় ভাই এর গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে এমপি প্রার্থী ডা. গোলাম কবিরের (৭০) ছোড়া গুলিতে আপন ছোট ভাই মিন্টু নিহত হয়েছে। গোলাম কবিরকে এলাকার জনগন আটক করে তার বাড়িতে বেধে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে গোলাম কবিরকে আটক করে থানায় নিয়ে যায়।জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে গোলাম কবিরের সাথে ভাইদের দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল।এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে।আজ(২৫-০৩-২০২৬)ইং বুধবার সকালে উপজেলার চতুল গ্রামের বাড়ির নিকট থেকে একটি গাছ কাটতে যায় ছোট ভাই মিন্টু। খবর পেয়ে বড়ো ভাই ডা. গোলাম কবির ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেয়।এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বড়ো ভাই ডা.গোলাম কবির তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে সরাসরি গুলি করে। ঘটনাস্থলেই ছোট ভাই মিন্টুর মৃত্যু হয়। মিন্টুর লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. গোলাম কবিরকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন