মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শেখ হাসিনাসহ সব দণ্ডপ্রাপ্তকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

গণ-অভ্যুত্থানের মুখে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে; গুম, খুন, হত্যা, নির্যাতন চালিয়েছে বাংলাদেশের আইনে তাদের বিচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ সবাইকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের জন্য কাজ করছে বিএনপি সরকার।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমরা উদ্বিগ্ন। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের প্রাধান্য হচ্ছে প্রবাসীদের নিরাপত্তা। আমাদের মিশনগুলো সেখানে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, উনারা বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যেন নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারে সে বিষয়টি মিশনগুলো দেখছে।’

পরে বাবা কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শামা ওবায়েদ। বিকেল ৫টায় নিজ বাসভবন উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে এ অনুষ্ঠান শুরু হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন