সোমবার, ২৩ মার্চ ২০২৬

পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর

রনজিৎ সরকার রাজ দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
রবিবার (রাত ৩টার দিকে) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষরা এ হামলা চালায়।
ভুক্তভোগী মৃত দারাজ উদ্দিন শাহ’র ছেলে গোলাম মোস্তফা অভিযোগ করে জানান, হামলাকারীরা রাতের আঁধারে তার বাড়িতে ঢুকে দরজা-জানালা ও পাকা বাথরুম ভাঙচুর করে। এ সময় তারা ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্রও তছনছ করে।
তিনি আরও জানান, আলমারির ড্রয়ারে রাখা প্রায় ৭ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত পক্ষের প্রতিনিধি রিমি আক্তার জানান, ওই বাড়ির পাকা বাথরুমটি রাস্তার পাশে থাকায় চলাচলে সমস্যা হচ্ছিল। বাথরুমটি ভেঙে ফেললে তাদের যাতায়াত সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) শিহাব উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন