সোমবার, ২৩ মার্চ ২০২৬

ভোলায় মানবাধিকার অভিযোগ নিষ্পত্তিতে প্রশংসিত আমজাদ হোসেন মুন্সী

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (বাংলাদেশ) এবং ভোলা জেলা শাখার চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন মুন্সী ভোলা জেলায় মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ভোলা জেলা শাখার আইন বিষয়ক সচিব মোহাম্মদ সাকিব মুন্সী জানান, চেয়ারম্যান আমজাদ হোসেন মুন্সী অত্যন্ত দক্ষতা, সততা ও আন্তরিকতার সাথে সাধারণ মানুষের দায়েরকৃত মানবাধিকার অভিযোগগুলো দ্রুত তদন্ত ও সমাধানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তার তত্ত্বাবধানে অনেক জটিল অভিযোগও সুষ্ঠুভাবে নিষ্পত্তি হয়েছে, যা ভুক্তভোগীদের ন্যায়বিচার পেতে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, “চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রতিটি অভিযোগ যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয়দের মতে, আমজাদ হোসেন মুন্সীর এ ধরনের কার্যক্রম ভোলা জেলায় মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন