👉 বাঁশের খুঁটি পুঁতে রাস্তার ধ্বস আটকানোর চেষ্টা করা হচ্ছে।
👉👉 ৮ কোটি ৪৭ লাখ টাকার ১৭ টি রাস্তার উন্নয়ন কাজের শেষ না হতেই সবগুলো রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে।
৬ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা, দেওয়া হয়েছে ৩ ইঞ্চি। ৪ ইঞ্চি পর রড দেওয়ার কথা, দেওয়া হয়েছে ১২ ইঞ্চি পর। রাস্তার প্যালাসাইডিংগুলোয় রডের রিং নেই বললেই চলে। পাথরের কাজ করা হয়েছে রিজেক্ট পাথর দিয়ে। ডাব্লিউ বিম করা হয়েছে মাটি ও খোয়া দিয়ে। ব্যবহার করা হয়েছে অতি নিম্নমানের ইট-খোয়া। প্রতিটি রাস্তায় সাইনবোর্ড দেওয়ার কথা, কোথাও সাইনবোর্ড নেই।
সিরাজগঞ্জের তাড়াশে পৌরসভার অবকাঠামো উন্নয়নের ৮ কোটি ৪৭ লাখ টাকার অধিকাংশ আত্মসাতের অভিযোগ উঠেছে উপসহকারী প্রকৌশলী মো. মুকুল হোসেন ও স্থানীয় ঠিকাদার এস এস এন্টারপ্রাইজের সত্বাধিকারী সোহাগ রানার বিরুদ্ধে।
(০১) তাড়াশ পৌরসভার কালিবাড়ি সেতু থেকে পশ্চিম ওয়াপদা বাঁধ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(০২) তাড়াশ উত্তর ওয়াপদা বাঁধ থেকে খানপাড়া মসজিদ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(০৩) তাড়াশ উত্তর ওয়াপদা বাঁধ থেকে খানপাড়া জাম-ই-মসজিদ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(০৪) তাড়াশ কেন্দ্রীয় কবরস্থানের পশ্চিম পাশ থেকে পুকুরের উত্তর পাশ হয়ে দক্ষিণ পাশের শেষ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(০৫) তাড়াশ দামসাগর পুকুর পাড় থেকে আবুল তালুকদার (কবরস্থান) পর্যন্ত রাস্তার উন্নয়ন।
(০৬) কোহিত-বারুহাস সড়ক থেকে খুদ্রামাঝিরার পশ্চিম পাশে আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(০৭) কোহিত তাড়াশ-বারুহাস পাকা সড়ক থেকে মসজিদ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(০৮) কোহিত আশরাফুল ইসলাম বাচ্চুর বাড়ি থেকে আম্বারিয়া রফিকুল ইসলামের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(০৯) কোহিত জামালের বাড়ি থেকে আম্বারিয়া পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(১০) ভাদাশ পশ্চিম পাড়া আমিরুলের বাড়ি থেকে সালামের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(১১) ভাদাশ কবরস্থান থেকে পূর্ব পাড়া এবাদ আলীর বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(১২) ভাদাশ রফিকুল ইসলামের বাড়ি থেকে মোয়াজ্জেমের বাড়ি পর্যন্ত আর সিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(১৩) ভাদাশ মোয়াজ্জেম ফকিরের বাড়ি থেকে কালামের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(১৪) খুটিগাছা ইসমাইলের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(১৫) খুটিগাছা মকসেদ হাসানের বাড়ি থেকে দিলদারের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(১৬) খুটিগাছা সওকতের বাড়ি থেকে ইসমাইলের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
(১৭) কাউরাইল হাকিম মেম্বারের বাড়ি থেকে সরমানের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।

