সোমবার, ২৩ মার্চ ২০২৬

কুষ্টিয়ার জাসদ গণবাহিনীর অ/স্ত্র/ধারী ক্যা/ডার আরিফুল আবারও ডিবির হাতে আটক

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামের পান ব্যবসায়ী মুক্তার আলী কে হত্যাচেষ্টার মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি জাসদ গণবাহিনীর অন্যতম অস্ত্রধারী ক্যাডার আরিফুল ইসলাম আরিফ আবারও ডিবির হাতে আটক হয়েছেন।

গত ৬ তারিখ থেকে তার সন্ত্রাসবাহিনীর অন্যান্য সদস্য মেজর, আসাদুল, জারিফুল, শাহাবুদ্দিন, পলাশ, ছলিমসহ ১০-১২ জনের একটি সশস্ত্র টিম প্রতিদিন রাতে গ্রামের সাধারণ মানুষকে হুমকি, ধামকি ও চাঁদা দাবি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২০ মার্চ দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় ডিবির বিশেষ অভিযানে জাসদ গণবাহিনীর অস্ত্রধারী ক্যাডার আরিফুল ইসলাম আরিফ গ্রেফতার হলেও তার সহযোগী মেজর, আসাদুল, জারিফুল, শাহাবুদ্দিন ও চয়ন অস্ত্রসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানা যায় সে গ্রেফতার হওয়ায় এলাকায় জনমনে স্বস্তি ফিরেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন