শনিবার, ২১ মার্চ ২০২৬

ঈদের শুভেচ্ছা জানালেন নবী-খাজারা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

ঈদ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী, উসমান খাজারা, আন্তোনিও রুডিগাররা। এরা সবাই আজ ঈদ পালন করেছেন।

বড় দুই মেয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন খাজা। ক্যাপশনে লিখেছেন, ‘বড় বোনদের সঙ্গে ঈদের নামাজ আদায়।’ সম্প্রতি তৃতীয়বারের মতো কন্যা সন্তানের পিতা হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ছেলেদের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেছেন নবী। ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী! সবাইকে ঈদ মোবারক।’ সময়টা ভালো যাচ্ছে না আফগানিস্তানের। সম্প্রতি কাবুলের একটি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৪০০ জনের বেশি মানুষ। সে ঘটনায় নিন্দা জানিয়ে বার্তা দিয়েছিলেন নবী। এবার ঈদ বার্তাতেও দেশবাসীকে স্মরণ করলেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক।

ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার লিখেছেন, ‘যারা ঈদ উদযাপন করছেন, সবাইকে ঈদ মোবারক! এই বিশেষ দিনটি সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। ভালোবাসা আর কৃতজ্ঞতার সঙ্গে আমরা সবাই মিলে ঈদ উদযাপন করি। সবার জন্য রইল বরকতময় ঈদের শুভেচ্ছা।’

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন