শনিবার, ২১ মার্চ ২০২৬

টক-ঝাল মুরগির মাংস

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প

এই ঈদে পোলাওয়ের সঙ্গে মুরগির মাংস একটু ভিন্নভাবে রান্না করার কথা ভাবছেন? একটু টক আর একটু ঝাল করে রাঁধবেন নাকি! আপনাদের জন্য টক-ঝাল মুরগির মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

মেরিনেটের জন্য

মুরগি একটা, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া এক চা-চামচ, আদা-রসুনবাটা দুই চা-চামচ, টক দই তিন টেবিল চামচ, কাশ্মীরি মরিচগুঁড়া এক চা-চামচ, বিট লবণ সামান্য, গরমমসলা এক চা-চামচ। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রেখে দিতে হবে এক ঘণ্টা।

মসলার পেস্টের জন্য

সাদা সয়াবিন তেল ৩ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ পিস, জয়ত্রী সামান্য, কাজুবাদাম ১০ থেকে ১২টি, আদা ও রসুন ৩ থেকে ৪ টুকরো, দেশি টমেটো ৩টি, পেঁয়াজকুচি ৪টি, কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি এক মুঠো। সব উপকরণ একসঙ্গে নিয়ে গ্রাইন্ডারের জারে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন।

অন্যান্য

লবণ, ধনে, জিরা, হলুদগুঁড়া এবং কাশ্মীরি মরিচগুঁড়া, ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি, মাখন, ধনেপাতাকুচি, কাঁচা মরিচ ফালি প্রয়োজনমতো।

প্রণালি

কড়াইতে সয়াবিন তেল গরম হলে, মেরিনেট করা মুরগি ১০ থেকে ১৫ মিনিট চুলার তাপ বাড়িয়ে ভেজে নিন। পরে অন্য পাত্রে উঠিয়ে রাখুন। এবার সেই তেলে মাখন দিন। মাখন গলে এলে মসলার পেস্ট দিন। তারপর লবণ, ধনে, জিরা, হলুদ এবং কাশ্মীরি মরিচগুঁড়া ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা মুরগি দিয়ে ৫ থেকে ৭ মিনিট আবারও কষিয়ে সামান্য পানি দিন। এভাবে ঢাকনাসহ রান্না করুন আরও দুই থেকে তিন মিনিট। সবশেষে ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি, ধনেপাতাকুচি, কাঁচা মরিচ ফালি দিয়ে লবণ দেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক-ঝাল চিকেন।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন