শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আমির ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ. এম. জিয়াবুল সিআইপি’র ঈদ মোবারক

অনলাইন ডেস্ক

‎আমির ফাউন্ডেশন এর পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানালেন টেকনাফের আলহাজ্ব এ. এম. জিয়াবুল সিআইপি।
‎
‎দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদ। এই ঈদ বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত।
‎
‎এই শুভক্ষণে আমির গ্রুপ ও আমির ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী টেকনাফ পৌরসভার কৃতি সন্তান আলহাজ্ব এ. এম. জিয়াবুল সিআইপি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
‎
‎তিনি বলেন,ঈদ শুধু আনন্দের নয়, বরং এটি আমাদের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা ও ত্যাগের চেতনা জাগ্রত করে। আসুন আমরা সবাই মিলে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করি।
‎
‎আলহাজ্ব এ. এম. জিয়াবুল সিআইপি একজন দানশীল, মানবিক ও সৎ ব্যক্তি হিসেবে সুপরিচিত। তিনি সবসময় গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। তাঁর এই মহানুভবতা ও মানবসেবামূলক কর্মকাণ্ড সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
‎এই পবিত্র ঈদে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, আসুন আমরা সবাই মিলেমিশে একে অপরের পাশে দাঁড়াই, ভালোবাসা ও মানবিকতার মাধ্যমে গড়ে তুলি একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ।
‎ঈদ মোবারক! ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন